মাগুরায় ৮০টি সোনার বারসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় ৮০টি সোনার বারসহ তিন ব্যক্তিকে আটক করার দাবি করেছে পুলিশ।
পুলিশের দাবি, আজ বুধবার ভোরে শহরের পিটিআই স্কুলের সামনে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে সোনার বারসহ ওই তিনজনকে আটক করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, আটক হওয়া তিনজন হলেন—নিরঞ্জন কুমার শীল (৩৪), সুবোধ কুমার শীল (৩২) ও সুমন কুমার শীল (৩০)।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ঢাকা থেকে সাতক্ষীরাগামী সংগ্রাম পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আজ ভোরে তল্লাশি চালায় পুলিশ। একপর্যায়ে বাসের তিন যাত্রীর কাছে ৮০টি সোনার বার পাওয়া যায়। তাঁদের আটক করা হয়েছে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া একেকটি সোনার বারের ওজন ১০ তোলা। আটক তিনজনের বিরুদ্ধে মামলা হবে।