মাগুরায় 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শালিখা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার রামকান্তপুর ব্রিজ এলাকায় মাগুরা-যশোর সড়কে এ ঘটনা ঘটে বলে পুলিশের ভাষ্য।

মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন রায় বলেন, নিহত ব্যক্তির নাম পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।

পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, তিনটি গুলি ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশের ভাষ্য, গাছ কেটে সড়কে ফেলে ডাকাতির চেষ্টার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

নাম-পরিচয় না পাওয়ায় নিহত ব্যক্তির পক্ষের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।