মাছ-জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে ইলিশ মাছ ধরার সময় গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ১২০ কেজি ইলিশ জব্দ করা হয়। চৌহালী থানার ওসি আকরাম হোসেন বলেন, গতকাল দিনব্যাপী চৌহালীর উমারপুর, খাষকাউলিয়া, ঘোড়জান, ব্রিদাশুরিয়া ও বাঘুটিয়া এলাকায় যমুনায় অভিযান চলে। এতে ইউএনও ও নির্বাহী হাকিম রেজাউল বারী নেতৃত্ব দেন। এ সময় জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। মাছগুলো এতিমখানায় দেওয়া হয়। অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কাশেম ও মাঠ সহকারী শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।