মাছ ধরা নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে দুই দল জেলের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাতে মেঘনা নদীর শশীগঞ্জ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের আটজন আহত হন। আহতরা সবাই লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী গ্রামের বাসিন্দা। জেলেরা জানান, রায়পুরের দুলাল মাঝির একটি ইঞ্জিনচালিত নৌকা মেঘনা নদীর বরিশালের শশীগঞ্জ এলাকায় মাছ ধরতে যায়। এ সময় বরিশালের হারুন মাঝির লোকজন ওই স্থানে জাল ফেলতে নিষেধ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। আহতদের মধ্যে জাকির হোসেন, আবদুর রহিম, মো. টিটু, মিজানুর রহমান ও খোকন মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।