মাছ ধরার ট্রলারে মিলল ৭ লাখ ইয়াবা বড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সাগর উপকূলে একটি মাছ ধরার ট্রলারে সাত লাখ ইয়াবা বড়ি পাওয়া গেছে। গতকাল বুধবার ভোরে সাগরের কলাতলী এলাকায় র্যা বের ওই ট্রলারে অভিযান চালায়। অভিযানে ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত মিয়ানমারের এক নাগরিকসহ ছয়জনকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজনকে গ্রেপ্তার করে র্যা ব। তাঁর কাছেও ৩০ হাজার ইয়াবা পাওয়া যায়।
র্যা ব জানায়, মিয়ানমার থেকে আনা এই ইয়াবার চালানটি টেকনাফ-কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়া নৌপথ দিয়ে চট্টগ্রামে পাচার করা হচ্ছিল। জব্দ করা ইয়াবার দাম প্রায় ৩০ কোটি টাকা।
আটক ব্যক্তিরা হলেন মিয়ানমার মংডু জেলার মো. জোবায়ের (৪২), কক্সবাজারের উখিয়া উপজেলার উত্তর সোনারপাড়ার আবদুর রহিম (২০) ও আশেক উল্লাহ (১৯), সোনাইছড়ি এলাকার সামশুল আলম (২৫), মো. হাসান (২০) ও মো. ইউনুছ (৫০) এবং কক্সবাজার শহরের দক্ষিণ কলাতলী গ্রামের মো. রশিদ (২৯)।
র্যা ব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, মিয়ানমার থেকে আনা ইয়াবার বড় একটি চালান টেকনাফ থেকে মাছ ধরার ট্রলারে করে পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে র্যা বের একটি দল গত মঙ্গলবার গভীর রাতে বঙ্গোপসাগরে কলাতলী এলাকায় অবস্থান নেয়। বুধবার রাত তিনটার দিকে র্যা বের সদস্যরা ট্রলারটিতে তল্লাশি চালিয়ে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার ও সাত লাখ ইয়াবা বড়ি জব্দ করেন।
র্যা ব জানায়, আটক ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে কক্সবাজার শহরের কলাতলী এলাকার একটি ভবন থেকে মো. রশিদকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছে আরও ৩০ হাজার ইয়াবা বড়ি পাওয়া গেছে।