প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘিতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দুই লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার তিলোছ গ্রামের ফেরদৌস আলী এ অভিযোগ করেন। তিনি জানান, তাঁর গ্রামে প্রায় এক একরের একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন। গত শুক্রবার গভীর রাতে কে বা কারা তাঁর ওই পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে পুকুরে থাকা কাতলা, মৃগেল, সিলভার কার্পসহ নানা প্রজাতির মাছ মরে ভেসে ওঠে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।