মাছ নিধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার একটি পুকুরে বিষ ঢেলে প্রায় ৩০ হাজার টাকার পোনা মাছ মেরে ফেলেছে একদল দুর্বৃত্ত। পৌরসভার গাবের গ্রামে গতকাল বুধবার ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুকুরের মালিক রাসেদুল ইসলাম অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মাদারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। রাসেদুল বলেন, প্রতিবছর তিনি বাড়ির সংলগ্ন একটি পুকুরে পোনা মাছ ছাড়েন। পরে এগুলো তিন ইঞ্চি বড় হলে ওই পুকুর থেকে তুলে বাড়ির পেছনে অন্য একটি বড় পুকুরে ছেড়ে চাষাবাদ করেন।