মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুর্বৃত্তরা পুকুরে বিষ ঢেলে ১০ লাখ টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুকুরের মালিক মুকবুল হোসেন বলেন, পুকুর নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধ ছিল। এর জের ধরে গতকাল সকালে প্রকাশ্যে অজ্ঞাত পদার্থ ইটে বেঁধে পুকুরে ঢিল ছোড়া হয়। এরপর মাছগুলো মরে ভেসে ওঠে। এ ঘটনায় মুকবুলের ছোট ভাই বাবুল আড়াইহাজার থানায় মামলা করেছেন। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।