মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের উত্তর দাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে একটি মাছের ঘেরে গত বুধবার রাতে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছ মেরে ফেলা হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘেরমালিক মো. মিয়াজ উদ্দিন (৪৫) বলেন, তেলাপিয়া, রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১০ মণ মাছ মেরে ফেলা হয়েছে। কে বা কারা বিষ প্রয়োগ করেছে, তা তিনি দেখেননি। তবে পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলে তিনি দাবি করেন। বাউফল থানার ওসি আ জা ম মাসুদুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।