মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামে পুকুরে বিষ ঢেলে ৫০ হাজার মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মো. নিজাম উদ্দিন জানান, বাড়ির পাশের পুকুরে দুই বছর ধরে মাছ চাষ করছেন। মঙ্গলবার গভীর রাতে কে বা কারা বিষ দিলে পুকুরের সব মাছ মারা যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।