মাছ নিধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর গ্রামের মৎস্যচাষি আবদুর রাজ্জাকের তিনটি পুকুরে কীটনাশক দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার ভোরে এ ঘটনা ঘটানো হয় বলে রাজ্জাকের স্ত্রী বিথি খাতুন জানিয়েছেন। এতে পুকুরে থাকা প্রায় পাঁচ লাখ টাকার মাছ মরে গেছে বলে তিনি দাবি করেন। গ্রামবাসী জানান, গতকাল সকালে তাঁরা দেখতে পান পুকুরে মরা মাছ ভেসে উঠছে। ঝিনাইদহ সদর থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, ঘটনাটি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন।