প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের মাঝগ্রাম গ্রামে পুকুরে বিষ ঢেলে বিপুল পরিমাণ মাছ নিধন করা হয়েছে। পুকুরের মালিক দুলাল হোসেন বলেন, তাঁর প্রায় এক বিঘা আয়তনের পুকুরে মঙ্গলবার রাতে কে বা কারা শত্রুতা করে বিষ ঢেলে দেয়। এতে পুকুরে থাকা রুই, কাতল, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়। তিনি দাবি করেন, এতে তাঁর প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। দুলাল হোসেন জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী কয়েক জনের সঙ্গে তাঁর জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে এ ঘটনা তারা ঘটাতে পারে।