প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর সাপাহার উপজেলায় দুর্বৃত্তরা পুকুরে বিষ ঢেলে প্রায় তিন লাখ টাকার মাছ নিধন করেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার তিনলা ইউনিয়নের বাবুপুর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্র জানায়, বাবুপুর মৎস্যচাষি সমবায় সমিতি লিমিটেড নামে গ্রামের প্রায় শতাধিক সুফলভোগী মানুষ বানমাহার নামে একটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। মাছগুলো বাজারে বিক্রির উপযুক্ত হয়। কিন্তু বৃহস্পতিবার রাতে কে বা কারা ওই পুকুরে বিষ ঢেলে দেয়। সকালে সব মাছ মরে ভেসে ওঠে। গতকাল বিকেলে সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সমিতি ওই বানমাহার পুকুরটি সরকারের কাছ থেকে ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিল। রাতে কে বা কারা পুকুরে বিষ দিয়েছে বোঝা যাচ্ছে না। নওগাঁ প্রতিনিধি|