মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কারংকা গ্রামের ছেলে আবদুর রাজ্জাকের পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করেছে একদল দুর্বৃত্ত। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। আবদুর রাজ্জাক দাবি করেন, তাঁর পুকুরে ২০ হাজার শিং, ২০ হাজার তেলাপিয়া ও পাঁচ হাজার দেশীয় প্রজাতির মাছ ছিল। গতকাল শুক্রবার সকালবেলায় পুকুরে গিয়ে দেখি, সব মাছ মরে পানিতে ভেসে আছে। এতে তাঁর চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, ওই পুকুরে এবারের ঘটনা নিয়ে পাঁচবার বিষ ঢেলে মাছ মেরে ফেলা হয়েছে। তাড়াইল থানার পরিদর্শক (তদন্ত) আবুল হোসেন বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি|