প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরে বিষ ঢেলে এক ব্যক্তির দুই লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের পেড়িরচর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের অহিদ মিয়া তাঁর বাড়ির সামনের পুকুরে প্রায় ২০ হাজার শিং ও কই মাছের পোনা ছেড়েছিলেন। ইতিমধ্যে শিং মাছগুলো বিক্রি করারও সময় হয়েছিল। কিছুদিনের মধ্যে কই মাছগুলোও বিক্রি করা যেত। এ অবস্থায় দুর্বৃত্তরা গত বৃহস্পতিবার রাতে ওই পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরের সব মাছ মরে যায়। কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান আকন্দ বলেন, এ ঘটনায় পুকুরের মালিককে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।