প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট সদর উপজেলার একটি মৎস্যখামারে দুই দফায় বিষপ্রয়োগে প্রায় ১৫ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি হাসমত আলী চরম বিপাকে পড়েছেন। হাসমত আলী বলেন, তাঁর দুই একরের একটি পুকুরে গত বুধবার রাতে বিষ ঢেলে দেয় দুর্বৃত্তরা। এতে বিভিন্ন প্রজাতির কয়েক লাখ টাকার মাছ মারা যায়। একইভাবে গত মঙ্গলবার রাতেও তাঁর অপর একটি পুকুরে বিষ প্রয়োগ করা হয়। দুই দফায় প্রায় ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলা হয়েছে।