মাছ লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকায় একটি ঘেরে গত বৃহস্পতিবার রাতে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছ মেরে লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। ঘেরের মালিক উত্তম কুমার রায় বলেন, দুর্বৃত্তরা বিষ দিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের রুই, কাতলা, মিনার কার্প, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ মেরে বড় মাছগুলো লুট করে নিয়ে গেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি জানেন না এবং এ ঘটনায় বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে জানান।