মাছচাষিকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলায় সালামত মোল্লা (৪৫) নামের এক মাছচাষিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার একশিং তারাই গ্রাম থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।

সিংড়া থানার পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় বাড়ির পাশের পুকুর দেখার কথা বলে বের হয়ে সালামত আর ফিরে আসেননি। আজ সকালে গ্রামের একটি রাস্তার পাশে তাঁর গলাকাটা মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, কী কারণে সালামত মোল্লাকে হত্যা করা হয়েছে, পুলিশ তা খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।