মাছের ঘেরে বিষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলে দুটি কই মাছের ঘেরে বিষ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বাশভিটা এবং সীতারামপুর গ্রামে গত রোববার রাতে এ ঘটনা ঘটে। বাশভিটা গ্রামের মনোরঞ্জন বিশ্বাস বলেন, গতকাল সোমবার সকালে জেলেদের ঘের থেকে মাছ ধরার কথা ছিল। জেলেরা মাছ ধরতে এসে দেখেন ঘেরের প্রায় সব মাছ মরে ভেসে উঠেছে। ৭৫ শতকের এই ঘেরে প্রায় ৪০ থেকে ৪৫ মণ মাছ মারা গেছে। এতে তাঁর তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। একই রাতে সীতারামপুর গ্রামের আনন্দ বিশ্বাসের কই মাছের ঘেরে বিষ দেওয়া হয়। আনন্দ বিশ্বাস বলেন, এতে তাঁরও তিন লাখ টাকার লোকসান হয়েছে।