মাজারের ১১ সিন্দুকের তালা ভেঙে টাকা চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট চত্বরে মাজারের গ্রিল কেটে ১১টি সিন্দুক থেকে টাকা চুরি করা হয়েছে। হাইকোর্ট এলাকা, ২৩ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
হাইকোর্ট চত্বরে মাজারের গ্রিল কেটে ১১টি সিন্দুক থেকে টাকা চুরি করা হয়েছে। হাইকোর্ট এলাকা, ২৩ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার

হাইকোর্ট মাজারের সিন্দুকের তালা ভেঙে দান করা টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। তবে কত টাকা খোয়া গেছে তার সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি পুলিশ।

শাহবাগ থানা সূত্র জানায়, টাকা চুরির ঘটনার পর আজ রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে শাহবাগ থানা-পুলিশ। এ সময় সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

মসজিদের পেছনের জানালার গ্রিল কেটে ঢোকে চোর। হাইকোর্ট এলাকা, ২৩ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
মসজিদের পেছনের জানালার গ্রিল কেটে ঢোকে চোর। হাইকোর্ট এলাকা, ২৩ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই মিনারা বলেন, হাইকোর্ট মাজারের একটি কক্ষে রাখা ১১টি সিন্দুকের তালা ভেঙে দানের টাকা চুরি হয়েছে। প্রতি ১৫ দিন অথবা এক মাস পর পর ওই সিন্দুক খোলা হতো।