মাটি খুঁড়ে অস্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ডাকাতির ঘটনায় জড়িত তিন ব্যক্তিকে আটকের পর তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নগরের চান্দগাঁও অনন্যা আবাসিক এলাকায় মাটি খুঁড়ে অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে দেশীয় একনলা বন্দুক, একটি টু-টু বোর পিস্তল, চায়নিজ কুড়াল, লোহার তরবারি, বেশ কিছু চাপাতি ও ছোট-বড় ছোরা রয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি রাতে চান্দগাঁও বাহির সিগন্যাল ব্যাপারীপাড়ায় সংঘটিত একটি ডাকাতি মামলার সূত্র ধরে এই আটক ও অস্ত্র উদ্ধার করা হয়। এ মামলায় এখন পর্যন্ত মোট ছয়জনকে আটক করা হয়েছে। এঁদের মধ্যে পাঁচজন ডাকাতির ঘটনায় ও একজন লুট হওয়া স্বর্ণ কেনার সঙ্গে জড়িত। চান্দগাঁও থানার ওসি সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির জানিয়েছেন, আটক সবাইকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার দুপুরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।