মাটির নিচ থেকে ৬০টি গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাটির নিচ থেকে উদ্ধার করা গুলি। ছবি: প্রথম আলো
মাটির নিচ থেকে উদ্ধার করা গুলি। ছবি: প্রথম আলো

কুষ্টিয়ার ভেড়ামারায় বাড়ি তৈরি করতে গিয়ে মাটির নিচ থেকে ৬০টি গুলি উদ্ধার হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাতবাড়িয়া কাঠেরপুল এলাকায় আবদুল কাদেরের বাড়িতে এ ঘটনা ঘটে।

আবদুল কাদের জানান, ৩৪ বছর ধরে তাঁরা এখানে টিনশেড বাড়িতে আছেন। এখন পাকা বাড়ি করছেন। এ জন্য মাটি খননকাজ চলছে। আজ শ্রমিকেরা মাটি খনন করতে গিয়ে চার ফুট গভীরে শক্ত কিছুতে কোদালে শব্দ হয়। পরে সেগুলো তুলে গুলির মতো মনে হলে পুলিশকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকার প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ৬০টি গুলি উদ্ধার করে। গুলিগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল। এগুলোতে মরিচা পড়ে গেছে। মরিচা সরিয়ে দেখা যায় সেখানে ৩.৩০ খোদাই করা। ধারণা করা হচ্ছে, এগুলো থ্রি নট থ্রি রাইফেলের গুলি।