মাটির নিচে গুলি ও গ্রেনেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে কেওটখিরা এলাকায় মাটির নিচ থেকে রাইফেলের ১১৭টি গুলি ও চারটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার শ্রমিকেরা একটি মসজিদের নির্মাণকাজ করার সময় মাটি খুঁড়লে প্রায় ছয় ফুট গভীর থেকে একটি মাটির কলস পাওয়া যায়। সেই কলসের ভেতর থেকে ওই সব গুলি ও গ্রেনেড পাওয়া যায়। উদ্ধার হওয়া গুলি ও গ্রেনেড শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। সহকারী পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. সামছুজ্জামান বলেন, পরিত্যক্ত অবস্থায় পাওয়া গুলি ও গ্রেনেডগুলো অনেক পুরোনো। ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন বা তারপরে কেউ এসব গ্রেনেড ও গুলি লুকিয়ে রেখেছিল।