মাটিরাঙ্গায় কুপিয়ে দম্পতিকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক দম্পতিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার উপজেলার বেলছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মরা তাইফা এলাকার একটি লেকের পাড় থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিহত ব্যক্তিরা হলেন মো. এনামুল হক (৫০) ও পারভীন আকতার (৩৫)। তাঁদের বাড়ি বেলছড়ি ইউনিয়নের খেদাছড়া গ্রামে।
এনামুল হকের ছেলে মো. সালাউদ্দিন (১০) বলে, গত মঙ্গলবার বিকেলে তার মা-বাবা বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে তাদের ইজারা নেওয়া লেকে মাছ ধরতে যান। সন্ধ্যার মধ্যে ফিরে আসার কথা থাকলেও তাঁরা ফেরেননি। পরে সে ছোট দুই ভাইকে নিয়ে না খেয়ে ঘুমিয়ে পড়ে। বুধবার সকালে ঘুম ভাঙার পরও মা-বাবাকে দেখতে না পেয়ে এক সহপাঠীকে নিয়ে সে লেকের পাড়ে গিয়ে মা-বাবার লাশ পড়ে থাকতে দেখে। পরে এলাকায় ফিরে সে স্থানীয় লোকজনকে জানায়।
পুলিশ জানায়, পুলিশ নিহত দম্পতির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।