মাতলামিতে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর এলাকায় মাদক ব্যবসায়ীরা এক কৃষককে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছেন। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে।
গুরুতর আহত অবস্থায় কৃষক আবুল খায়েরকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয় লোকজন। আবুল খায়ের মহাদেবপুর গ্রামের মৃত সেকান্তর হাওলাদারের ছেলে।
আহত ব্যক্তির বড় ভাই আবুল কালাম আজাদ বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাদক ব্যবসায়ীসহ কয়েকজন যুবক মদ খেয়ে মাতলামি করছিলেন। প্রতিবাদ করায় তাঁর ভাইকে তাঁরা কুপিয়ে ও পিটিয়ে আহত করেন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।