মাতামুহুরী নদী থেকে যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মাতামুহুরী নদীর চিটখালী এলাকা থেকে ভাসমান অবস্থায় গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় এক অজ্ঞাতনামা যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
পরে লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওয়ারিশ পাওয়া না গেলে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে কক্সবাজারেই লাশটি দাফন করা হবে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, শুক্রবার রাত থেকে লাশটি মাতামুহুরী নদীর চিটখালী এলাকায় ভাসতে থাকে। গতকাল শনিবার সকালে পুলিশে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে। ভাটার সময় লাশটি চকরিয়া থেকে ভেসে গিয়ে চিটখালীতে আটকা পড়ে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রকিব বলেন, লাশ উদ্ধারের অন্তত ২৪ ঘণ্টা আগে ওই যুবকের মৃত্যু ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।