মাথাসহ নারীর অঙ্গ ও একটি লাশ উদ্ধার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আজ শনিবার সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকার অদূরে আশুলিয়া থানার কাছে একটি নর্দমা থেকে এক নারীর মাথা ও বাম পা উদ্ধার করেছে পুলিশ।
সকাল আটটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। আশুলিয়া থানার অদূরে সম্ভার ফিলিং স্টেশনের উল্টো দিকের নর্দমা থেকে ওই নারীর মাথা ও বাম পা উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে উদ্ধার করা লাশটির পকেটে বিআরটিসি বাসের টিকিট কাউন্টারের বেশ কিছু টিকিট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে হত্যার পর লাশটি সেখানে ফেলে গেছে। মাথা ও পা উদ্ধার হওয়া নারীর দেহের বাকি অংশ এবং তাঁর পরিচয় জানতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।