মাথায় টেলিভিশন পড়ে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় মাথায় টেলিভিশন পড়ে তানজিম হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার ওই ঘটনা ঘটে।
তানজিম সাতক্ষীরার বিচারিক হাকিম নূরুল ইসলামের ছেলে।
সাতক্ষীরা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ওসমান গণি জানান, রোববার রাত আটটার দিকে তানজিম ঘরের মধ্যে টেলিভিশন দেখছিল। একপর্যায়ে খেলতে খেলতে সে টুলের ওপর থাকা টেলিভিশনের তার ধরে টান দেয়। এতে টেলিভিশনটি তার মাথায় ওপর পড়ে। এ কারণে সে মাথায় মারাত্মক আঘাত পায়। সঙ্গে সঙ্গে তাকে সাতক্ষীরা শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।