প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় আট লাখ টাকার মাদক পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-৫) সদস্যরা। গতকাল মঙ্গলবার ভোরে ও গত সোমবার রাতে কোম্পানীগঞ্জের উৎমা ও কালাইরাগ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪১৪ বোতল মদসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বিজিবির উৎমা সীমান্ত ফাঁড়ির হাবিলদার মোহাম্মদ মোস্তফা মিয়া জানান, উদ্ধার করা মাদকের মূল্য প্রায় আট লাখ টাকা।