মাদক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে ৪৭০টি ইয়াবা, চার কেজি গাঁজাসহ ফারুক হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শনিবার রাতে উপজেলার কাঁঠালতলা গ্রাম থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ সুপার নিজামুল হক মোল্লা বলেন, জেলার বাইরে থেকে মাদকের একটি চালান আসার গোপন সংবাদ পেয়ে শনিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মাদক ব্যবসায়ী ফারুকের বাড়িতে অভিযান চালায়।