মাদক ও ভারতীয় পণ্য জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-২৯ টহল দল গতকাল মঙ্গলবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৩ লাখ ৭৫০ টাকার ভারতীয় মালামাল আটক করেছে। বিজিবি-২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশিদ পিএসসি জানান, বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারত থেকে আনা মালামাল রাস্তায় ফেলে পালিয়ে যায়। উদ্ধার করা মালামালের মধ্যে ২০৫ বোতল ফেনসিডিল, ৬০ কেজি জিরা, দুটি বাইসাইকেলসহ বিভিন্ন প্রকারের প্রসাধনদ্রব্য রয়েছে। এসব মালামালের বাজারমূল্য অনুমানিক ৩ লাখ ৭৫০ টাকা।