মাদক জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল শনিবার পৃথক অভিযানে বিয়ারের ৯০০টি ক্যান, ২ হাজার ৫০০ ইয়াবা বড়িসহ দুটি নৌকা জব্দ করেছে বিজিবি ও কোস্টগার্ড। বিজিবি ও কোস্টগার্ড সূত্র জানায়, গতকাল ভোর চারটার দিকে সাবরাং হারিয়াখালী থেকে বিয়ারের ৯০০টি ক্যানসহ একটি নৌকা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। একই দিন দুপুরে নাফ নদীর জইল্ল্যাদিয়া থেকে নৌকাসহ ২ হাজার ৫০০ ইয়াবা বড়ি জব্দ করেছে কোস্টগার্ড।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ ও কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. শহীদ হোসেন চৌধুরী দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।