মাদক জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপজেলায় একটি অ্যাম্বুলেন্স থেকে ২ হাজার ২০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। কামারখালীতে গড়াই সেতু টোল প্লাজার কাছে গত সোমবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার মধুখালী থানা চত্বরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে বেনাপোল থেকে আসা অ্যাম্বুলেন্সটি থামানোর জন্য সংকেত দেওয়া হয়। কিন্তু সেটি দ্রুত গতিতে চালিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় পুলিশ ধাওয়া করে সেটি আটক করে। পরে গাড়ির সিট কভারের নিচে রাখা ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় অ্যাম্বুলেন্সের চালক পাবনার আমিনপুর উপজেলার নানদিয়ারা গ্রামের ওমর আলীকে (২৮)।