মাদক ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের রিকাবীবাজারে জেলা পুলিশ লাইনসে ১৮ লাখ টাকার মাদক ধ্বংস করা হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করে। পরে এগুলো এক স্থানে রেখে বুলডোজার দিয়ে এবং পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় পুলিশের সিলেট রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক আক্কাছ উদ্দিন, সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনাসহ সিলেটের বিচারিক হাকিমও উপস্থিত ছিলেন।