মাদক পাচারকারী আটক, অস্ত্র-গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার রশিক শাহ’র মাজারের কাছ থেকে তালিকাভুক্ত মাদক পাচারকারী আবুল বাশার ওরফে পাপ্পুকে (৩৮) আটক করেছে দামুড়হুদা থানা-পুলিশ। তাঁর কাছ থেকে একটি দেশে তৈরি পাইপগান, একটি তাজা গুলি ও ১৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে ওই মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটক আবুল বাশার চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের বজলুর রহমানের ছেলে। আবুল বাশার জেলা পুলিশের বিশেষ শাখার তালিকাভুক্ত মাদক পাচারকারী। দামুড়হুদা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল গফুর বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মাদক পাচার এবং অবৈধ অস্ত্র বহনের অভিযোগ দুটি মামলা দায়ের করেছেন।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।