প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমলাপুর রেলওয়ে স্টেশনে গতকাল বুধবার মাদক বিক্রির অভিযোগে চারজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন মো. ইউনুস, মনির, সানি ও মাসুদ। ইউনুসের কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল এবং বাকি তিনজনের কাছ থেকে ৩৪টি েপথিডিন ইনজেকশন ও ৬০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। কমলাপুর রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ জানান, বেলা তিনটার দিকে রাজশাহীগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে ফেনসিডিল বিক্রির সময় ইউনুসকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। কোমরে অভিনব কায়দায় পকেট বানিয়ে ফেনসিডিলের বোতলগুলো লুকিয়ে রেখেছিলেন তিনি। ইউনুসের বাড়ি নারায়ণগঞ্জে।
ওসি জানান, সকাল সাতটার দিকে স্টেশনের ৮ নম্বর প্লাটফরম এলাকায় ৬০টি ইয়াবা ও ৩৪টি পেথিডিন ইনজেকশনসহ মুনির, সানি ও মাসুদকে গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ। এসব ঘটনায় দুটি মামলা হয়েছে।