মাদক বিক্রিতে বাধা, গৃহবধূকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গত রোববার ইয়াবা ও গাঁজা বিক্রিতে বাধা দেওয়ায় রিনা বেগমকে (৩৬) নামের এক গৃহবধূকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা। রিনা বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে উপজেলার আড়াইহাজার পৌরসভাধীন কামরানীরচর এলাকায় মিছির আলীর বাড়ির সামনে গাজিপুরা গ্রামের এরশাদ, সাহাবুদ্দিন ও শাজাহান প্রকাশ্যে ইয়াবা বড়ি ও গাঁজা বিক্রি করতে থাকেন। মিছির আলীর স্ত্রী রিনা বেগম তাঁদের বাড়ির সামনে থেকে চলে যেতে বলেন। এরই জের ধরে রাত আটটার দিকে রিনাকে রাস্তায় পেয়ে মাদক বিক্রেতারা কুপিয়ে ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় মিছির আলী মামলা করেছেন।