প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ফুলগাজীতে মাদকদ্রব্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দেশে তৈরি একটি অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত সোমবার রাতে মাদকদ্রব্য বিক্রির অভিযোগে ফুলগাজী উপজেলার আনন্দপুর বাজার এলাকা থেকে পুলিশ জলিল আহম্মদ সজীব (৩৫) ও নাসির উদ্দিন (২৮) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় জলিলের শরীর তল্লাশি করে ১৯টি ইয়াবা বড়ি পাওয়া যায়। পরে জলিলের স্বীকারোক্তির ভিত্তিতে দেশে তৈরি একটি বন্দুক উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক মামলা হয়েছে।
গ্রেপ্তার দুজনকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, জলিলের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে।