প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার ডিবি পুলিশের একটি দল রামনগর এলাকা থেকে ৪০০ ইয়াবা বড়িসহ মাদক ব্যবসায়ী রহিম বাদশাকে (৪০) আটক করে। রহিম বাদশা চরাঞ্চল বক্তাবলী রামনগর এলাকার বাসিন্দা। জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।