প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলার আবদুল জব্বার (৫০) নামের এক ব্যক্তিকে ২০ পিস ইয়ারা বড়িসহ গত রোববার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার ফুলবাড়ী বাজারে মাংস ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল সোমবার আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়। আবদুল জব্বার উপজেলার ফুলবাড়ী গ্রামের খয়বর শেখের ছেলে। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, আবদুল জব্বার মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।