মাদক বিক্রেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলার একটি আবাসিক হোটেল থেকে দেলোয়ার হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুকুল ইসলাম বলেন, গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেল থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে আরও ইয়াবার ৩২টি বড়ি উদ্ধার করা হয়। গতকালই তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটক দেলোয়ার হোসেন নারায়ণগঞ্জের ফতুল্লার নামাপাড়া দরগা মসজিদ এলাকার বাসিন্দা।