প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহল্লার মধ্যে গোপনে মাদকদ্রব্য বিক্রির সময় বগুড়ার শেরপুর থানা-পুলিশ এক দম্পতিকে আটক করেছে। এ সময় তাঁদের শরীর তল্লাশি করে দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে শেরপুর পৌর শহরের টাউন কলোনি মহল্লার মধ্যে গোপনে হেরোইন বিক্রির সময় পুলিশ উপজেলার মির্জাপুর ইউনিয়নের মদনপুর গ্রামের সাবান আলী (৪৮) ও তাঁর স্ত্রী জহুরা খাতুনকে (৪০) আটক করে। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, আটক ওই দম্পতি থানার তালিকাভুক্ত মাদক বিক্রেতা। তাঁদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।