মাদক ব্যবসা: স্বামী-স্ত্রীকে এক বছর করে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ব্যবসার দায়ে মো. মোস্তফা (৪৫) ও তাসলিমা বেগম (২৮) নামের এক দম্পতিকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

এর আগে আজ মঙ্গলবার সকালে রাজধানীর বনানী থানা এলাকা থেকে ইয়াবা ও গাজাসহ তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা স্থানীয় শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার অপারেশন অফিসার আবুবকর মিয়া প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর কড়াইলের বেলতলা বস্তি থেকে ৫০টি ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ মোস্তফা ও তাসলিমাকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের এক বছর করে কারাদণ্ড দেন। স্বামী-স্ত্রী দুজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানান এই পুলিশ কর্মকর্তা।