প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা থানার পুলিশ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন উপজেলার নন্দনপুর গ্রামের আহাদ আলী (৩২), আবেদ আলী (৪৫); চানপাড়ার রফিকুল ইসলাম (২৩) ও ভবানীগঞ্জের অরুণ কুমার (২২)। তাঁদের কাছ থেকে চোলাই মদ, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। থানার সহকারী উপপরির্দশক (এএসআই) আরিফুল ইসলাম জানান, রোববার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিক্রির সময় তাঁদের আটক করা হয়। গতকাল দুপুরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।