প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর-বিরামপুর মহাসড়কের ফুলবাড়ী ঢাকা মোড় এলাকায় দিনাজপুরের র্যা ব-১৩-এর অধীন সিপিসি-১-এর সদস্যরা অভিযান চালিয়ে গত শনিবার রাতে ১৫০ কেজি গাঁজা উদ্ধার করেছেন। এ সময় একটি কাভার্ড ভ্যান থেকে মাদক ব্যবসায়ী, গাড়িচালকসহ দুজনকে আটক করা হয়। গতকাল রোববার দুপুরে দিনাজপুর র্যা বের ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আটক ব্যক্তিরা হলেন কাভার্ড ভ্যানের চালক নুর হোসেন (২২) ও মাদক ব্যবসায়ী আবদুর রহিম (৩৩)। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে র্যা ব দিনাজপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন আহাম্মদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ভ্যান আটক করা হয়। দিনাজপুর অফিস|