প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের র্যাব সদস্যরা গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। সিরাজগঞ্জ পৌর শহরের মাহমুদপুর মহল্লায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মাহমুদপুর মহল্লার কায়েস সেখ (৩০), জোসনা খাতুন (৩৬), স্বপন সেখ (২০) ও জাকিদা বেগম। তাঁদের কাছ থেকে হেরোইন-ইয়াবা ও মাদক বিক্রির ৪০ লাখ ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে সিরাজগঞ্জ থানায় চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে।