মাদক ব্যবসায়ী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডিমলা উপজেলায় আশরাফ আলী (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ২৩ বোতল ভারতীয় মদসহ উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের দোহলপাড়া গ্রাম থেকে তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে র্যাব। আশরাফ ওই উপজেলার সদর ইউনিয়নের দোলপাড়া গ্রামের মমতাজ আলীর ছেলে। র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান বলেন, আশরাফ আলী দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ডিমলা থানার উপপরিদর্শক সাহাবুদ্দীন বলেন, গতকাল শুক্রবার আশরাফকে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।