প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘিতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে নেশার ইনজেকশন, ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেম উদ্দীন বলেন, এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। গতকাল শুক্রবার দুজনকেই জেলহাজতে পাঠানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম ইসবপুর এলাকা থেকে ১৮টি নেশার ইনজেকশনসহ বশিপুর সরদারপাড়ার মাদক ব্যবসায়ী হাফিজুরকে (৩২) আটক করে। অপর দিকে সান্তাহার টাউন ফাঁড়ির পুলিশ তিয়রপাড়া এলাকা থেকে নওগাঁ সদরের ভরিয়াপাড়ার মাদক ব্যবসায়ী নাজমূল হোসেনকে (২৬) পাঁচ বোতল ফেনসিডিলসহ আটক করে।