মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর নিয়ামতপুরে ৫০০ গ্রাম হেরোইন, ৪০ বোতল ফেনসিডিলসহ মাইনুল ইসলাম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার পোস্তসাহাপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক প্রথম আলোকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মাইনুল ইসলামকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তাঁর বাড়ি থেকে ৫০০ গ্রাম হেরোইন ও ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।