মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড় এলাকা থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। গত রোববার রাতে র্যাব-১১-এর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ৯৮০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলো ফতুল্লার ভূঁইগড় এলাকার আমির হোসেন (২৯) ও পারভেজ বিজয়।